ফেনীর দাগনভূঁইয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যাবসায়ী, বর্তমানে ওমান সালালাহ যুবলীগের সদস্য, জনাব শাহীন ভুইয়া মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার শুভেচ্ছায় বলেন, আজকের এই দিনে আমাদের জাতি এক নতুন দেশ পেয়েছিল। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এই দিনে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
দাগনভূঁইয়া উপজেলার প্রতিটি মানুষের প্রতি তাঁর ভালোবাসা অকৃত্রিম। তার নিজ উপজেলায় অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে মানুষের হৃদয়ের ভালোবাসা অর্জন করেছিলেন।
শাহীন ভুইয়া তাঁর ভবিষ্যত পরিকল্পনায় দাগনভূঁইয়া উপজেলা বাসীর পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি আশাবাদী যে, তার দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তিনি আরও অধিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন এবং ভবিষ্যতে তার উপজেলাবাসীর কল্যাণে কাজ করবেন।