April 15, 2026, 7:34 pm

মহাকাশে শিশুর জন্ম কি আদৌ সম্ভব?

Reporter Name

মঙ্গল গ্রহে মানব অভিযানের পরিকল্পনা করছে বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা। যার সঙ্গে সঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে মহাকাশে মানুষের প্রজনন নিয়ে। মঙ্গলে যাওয়া ও ফিরে আসার পুরো সময়টা একটি মানব গর্ভকালের সমান হতে পারে।

ফলে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে, তা হল, মহাকাশে গর্ভধারণ ও নিরাপদভাবে সন্তান জন্ম দেওয়া আদৌ সম্ভব কি না।

বিজ্ঞানবিষয়ক সাইট ‘সায়েন্স অ্যালার্ট’ প্রতিবেদনে লিখেছে, মাধ্যাকর্ষণের কারণে মহাকাশে গর্ভধারণ শারীরিকভাবে কঠিন হতে পারে। তবে একবার ভ্রূণ জরায়ুতে বসানো গেলে মহাকাশে গর্ভাবস্থা পৃথিবীর মতোই সাধারণভাবে চলবে। তবে নবজাতকের জন্ম ও যত্নের বিষয়টি শূন্য মাধ্যাকর্ষণ পরিবেশে অনেক বেশি জটিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা