April 15, 2026, 5:56 pm

বিএনপিকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ

নূর উদ্দিন নাহিদ : লক্ষীপুর জেলা প্রতিনিধি

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও বিএনপি পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদ

ছাত্রসংসদের আহ্বায়ক আবদুর রহিম আসাদ বলেন, আমরা যেমনিভাবে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিকে পাশে পেয়েছি তেমনিভাবেই এই নির্বাচনে আমরা কৃতজ্ঞতা জানিয়ে বিএনপিকে সমর্থন দিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই এবং ধানের শীষে ভোট দেওয়ায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আমরা সাধ্যানুযায়ী বিএনপিকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা