April 15, 2026, 7:35 pm

নীলফামারীতে হাজারো মানুষের জন্য মানিক প্রামাণিকের বাঁশের সাকো নির্মাণ

সেলিম রেজা, নীলফামারী

হাজারো মানুষের নদী পারাপারের বাঁশের সাকোর ব্যবস্থা করেন নীলফামারীর মানিক।সদরের হাতিবান্ধা বাজার ও রামনগর বাজার সংলগ্ন চাড়ালকাটা নদীর উপর নির্মিত হয়েছে তার এই বাঁশের সাকোটি। তার এই মহৎ উদ্যোগের প্রশংসায় করেছেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ। তিনি বাঁশের
সাকো ছাড়াও মানুষের চলাচলের জন্য পৈত্রিক জমির উপর রাস্তাও তৈরি করেছেন।সদরের ইটাখোলা ইউনিয়নের ম্যাকরটারী পাড়ায় মৃত্যু আলমের ছেলে মানিক প্রামানিক।পেশায় তিনি ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী। তার এই মহৎ উদ্যোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন,এসব শিক্ষা আমি আমার বাবা ও বড় ভাই ফারুক প্রামাণিক এর কাছ থেকে শিখিয়েছি।আমি দেখেছি এবং মানুষের মুখে শুনেছি, আমাদের এলাকার কারো কোন সমস্যা হলে আমার বাবা তাতক্ষনিক ভাবে তা সমাধান করার চেষ্টা করেন।তিনি আরও বলেন বাঁশের সাকোটি জন্য আমাদের এলাকার ছোট, বড় সকলের সহযোগিতায় নির্মান করা হয়। ওই এলাকার সমাজ সেবক জাকির হোসেন প্রামানিক বলেন,সাকোটি কেবল আমাদের পারাপারের জন্য নয়,মানিক দুই পারের লোকজনের মিল বন্ধন দৃঢ় করে দিয়েছে।রিক্সা চালক বেলাল হোসেন মানিকের বিষয়ে বলেন,মানিক আমাদের এলাকার বিপদ আপদের পরম বন্ধু,আমরা দোয়া করি মানিক ভাইয়ের মতো প্রতি এলাকায় আরও মানিক থাকলে, প্রতিটি এলাকা ভালো থাকবে। এছাড়া মানিক সব বয়সী ছেলেদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন ও সরাঞ্জম ব্যবস্থা করে থাকেন বলে জানান,মহিলা বিষয়ক সংস্থার কর্মকর্তা মোতাহের হোসেন মজনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা