লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট কলেজ মাঠে আজ শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। এতে অংশগ্রহণ করবে ভোটমারি ফুটবল একাদশ ও দলগ্রাম ফুটবল একাদশ।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল। এছাড়াও খেলার সভাপতিত্ব করবেন আলহাজ্ব মো. মফিজ উদ্দিন মিয়া।
আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, মাদক থেকে দূরে রাখা এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দর্শকদের উপস্থিতিতে মাঠে জমজমাট এক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।