Logo
ই-পেপার
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক সারাদেশ খেলা বিনোদন চাকরি
খেলা
রোমাঞ্চকর টেস্ট সিরিজের পর সুখবর পেলেন ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক
Icon স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০১:৪৩ এএম
49
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonwhatsapp sharing buttonprint sharing buttoncopy sharing button
রোমাঞ্চকর টেস্ট সিরিজের পর সুখবর পেলেন ইংল্যান্ড ও ভারতের অধিনায়ক
বেন স্টোকস ও শুবমান গিল। ছবি: সংগৃহীত
ফলো করুন
যুগান্তর হোয়াটসঅ্যাপ
যুগান্তর মেসেঞ্জার
জুলাই মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় থাকা তিনজনের নাম ঘোষনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেরা দৌড়ে সংক্ষিপ্ত এই তালিকায় রয়েছে ভারতীয় অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডার উইয়ান মুল্ডার ও ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
জুলাই মাস জুড়ে দুর্দান্ত পারফর্ম করা গিল ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় পাঁচ ম্যাচের সিরিজের তিন টেস্টে ৯৪.৫০ গড়ে ৫৬৭ রান করেছেন। এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়ের টেস্টে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৫ বছর বয়সী গিল। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে খেলেন ১৬১ রানের ঝকঝকে ইনিংস। দুই ইনিংস মিলিয়ে গিলের ৪৩০ রান এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়েছে। ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্র্যাহাম গুচ এক টেস্টে সর্বোচ্চ ৪৫৬ রান করেছেন।