April 15, 2026, 7:32 pm

ভয়’ থেকে লাওস জয় সাগরিকার

রুবেল আহমেদ।

বাংলাদেশ সিনিয়র দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। অনূর্ধ্ব-২০ দলের স্পটলাইটটা মোসাম্মৎ সাগরিকার ওপর। সাফ অ-২০ নারী টুর্নামেন্টের ফাইনালে একাই চার গোল করেছিলেন। আজ (বুধবার) এএফসি অ-২০ নারী বাছাইয়েও জোড়া গোল করলেন স্বাগতিক লাওসের বিপক্ষে। এতে বাংলাদেশের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়।
বাংলাদেশকে জিতিয়ে বেশ খুশি রাঙামাটির মেয়ে সাগরিকা। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে দুটি গোল করতে পেরেছি।’ লাওসের সঙ্গে বাংলাদেশের মেয়েদের সচরাচর খেলা হয় না। সিনিয়র দল র‌্যাঙ্কিংয়ে এগিয়ে, আবার স্বাগতিকও। তাই খানিকটা শঙ্কাও কাজ করছিল সাগরিকাদের মনে, ‘আসলে আমরা জানতাম না কেমন খেলে। একটু ভয় ভয় লাগছিল। যখন খেলাটা ধরতে পেরেছি, তখন আর সমস্যা হয়নি– ভালো লাগছে খেলাটা।’

লাওসের স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা এসেছিলেন সাগরিকাদের উৎসাহ যোগাতে। দেশ থেকেও অনেক ফুটবলপ্রেমী নজর রেখেছিলেন লাওসে। সমর্থকদের আরও সমর্থন চেয়ে সাগরিকা বলেন, ‘যেভাবে সাপোর্ট দিচ্ছে, এভাবে সাপোর্ট দিলে আমরা ভালো কিছু করব ও ভালো খেলা উপহার দেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা