April 15, 2026, 5:48 pm

সুনামগঞ্জের ধর্মপাশা – মধ্যনগর সড়কের বেহাল দশা,জনসাধারণের দূর্ভোগ চরমে।

জাকিয়া সুলতানা ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা- মধ্যনগর ২০ কিলোমিটার সড়কটির মধ্যে ১০ কিলোমিটারেই বেহাল দশা,জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে । ধর্মপাশা বিজয় ২৪ চত্বর থেকে গাছতলা বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কটির মধ্যে বিজয় ২৪ চত্বর, মাষ্টার বাড়ির সামনে, ধর্মপাশা হাসপাতালের সামনে, সৈয়দপুর,মাটিকাটা গ্রামের সামনের সড়কে, বাদশাগজ্ঞ ডিগ্রী কলেজের সামনে,সাবরেজিস্ট্র অফিসের সামনে, বৌলাম ও নওধার গ্রামের সামনে সড়কে সৃষ্টি হয়েছে ছোট – বড় অনেক গর্তের। এসব গর্তে বৃষ্টির পানি জমে তৈরী হয়েছে খানাখন্দ। কোথাও কোথাও সড়কটি ভেঙে সরু হয়ে গেছে। ফলে যানবাহন পাশ কাটাতে গিয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে নিয়মিত দূর্ঘটনা ঘটেই চলছে।
ধর্মপাশা – মধ্যনগর সড়কটি সুনামগঞ্জ জেলার অর্ন্তগন্ত থাকা সত্বেও সংস্কার, যোগাযোগ ও দেখা শুনার সুবিধার্থে গত ২০১৫ সালের ১১ আগষ্ট সুনামগঞ্জ সওজের যাবতীয় কাজকর্ম নেএকোনা সড়ক ও জনপথ বিভাগের অধিনে পরিচালিত হচ্ছে।
২০১৭ ইং সনে ধর্মপাশা কংস সেতু হইতে মধ্যনগরের পিঁপড়াকান্দা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ করা হয়। টিকাদারের অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে দায়সারা কাজ করায় এবং ভারি যানবাহন চলাচলের কারণে ২/৩ বছর যেতে না যেতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং গত অর্থ বছরে গাছতলা বাজার হইতে পিঁপড়াকান্দা পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়। বাকী ধর্মপাশা কংশ সেতুর উত্তর পাশ থেকে গাছতলা পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তা জনসাধারণের চলাচলের একেবারে অনুউপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগের শেষ নেই। সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন শাহ জানান,এই সড়কের
মনাই নদীর উপর সেলবরষ ইউনিয়ন পরিষদের সংলগ্ন বেইলি সেতুটি ১৯৯৬ সালে নির্মিত হয়।কিন্তু ট্রাক,বাস,মাহেন্দ্রগাড়ি ও হ্যান্ডটলি সহ বিভিন্ন ভারি যানবাহন চলাচলের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং পাটাতনে বিভিন্ন স্থানে জোড়াতালি দিয়ে চলছে। যেকোনো সময় ধসে পড়ে মারাত্বক প্রাণ হানির ঘটনা ঘটতে পারে।
নেএকোনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকোশলী কর্তৃক সেতুতে একটি সাইনবোর্ড টানানো হয়েছে এ সেতু দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ কিন্তু জনসাধারণ, ব্যবসায়ীগণ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে বড় ট্রাক ও মাহেন্দ্র গাড়ি দ্বারা মালামাল পরিবহন করে আসছে এবং ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জ থেকে নেএকোনা ধর্মপাশা সড়ক ব্যবহার করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমনপিপাশু হাজার হাজার পর্যটকরা প্রতিনিয়ত ও সাপ্তাহিক ছুটির দিন শুক্র- শনি বারে শত-শত বাস নিয়ে ঝুঁকিপূর্ণ সেতু ও সড়কটি দিয়ে চলাচলের কারণে মারাত্মক যানজট ও যাএীরা ভোগান্তিতে পড়ে তবু বাধ্য হয়ে এ সড়কটি ব্যবহার করে আসছে । সর্বোপুরি সড়কটি চলাচলের অনুপযোগী ও বেহাল দশায় পরিনত হয়েছে এবং মনাই নদীর উপর বেইলি সেতুটি অধিকতর ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ব্যাপারে নেএকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী মাহমুদ আলনুর সালেহীন জানান, ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া বিভাগীয় মেরামতের অংশ হিসেবে সড়কের খানাখন্দ দ্রুত মেরামত করার পরিকল্পনা রয়েছে, অন্যদিকে বাদশাগজ্ঞ বাজারের নিকট মনাই নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটির কংক্রিটের সেতুর নকশা তৈরির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। নকশা তৈরি হলে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। এরপর প্রকল্প অনুমোদন হলে সেতুর কাজের দরপত্রের মাধ্যমে টিকাকার নিযুক্ত করে সেতু নির্মান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা