সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় এর প্রতিষ্ঠাতা মোঃ ইউছুফ লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। গত রবি বার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টি ও লিপলেট বিতরণ করার পরে একটি বক্তব্যে তিনি এমন কথা বলেন।

সারাদেশে বর্তমানে চাদাঁবাজী,খুন-চ্যচরামী, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী ও ভিবিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও লিপলেট বিতরণ করলো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় পরিবার।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মোঃ ইউছুফ মাদক ব্যবসায়ীদের দিলেন হুশিয়ারী।
এতে উপস্থিত ছিলেন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইউছুফ, সংগঠনের শাখা কমিটি প্রত্যয় ব্লাড ব্যাংকের সহ সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক নুর উদ্দিন নাহিদ, প্রত্যয় স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সিফাত রহমান, সহ সভাপতি রিপন, ইসমাইল হোসেন টিটু, সামাজিক সংগঠন কাঁশফুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নোমান হোসেন, সামাজিক সংগঠন আদর্শ মানব কল্যান সংগঠনের সভাপতি নিরব প্রমুখ।