বিদ্যুচ্চালিত গাড়ি কোম্পানি টেসলার জন্য ব্যাটারি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার ব্যাটারি উৎপাদক কোম্পানি এলজি এনার্জি। এ নিয়ে কোম্পানি দুটি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।
চারশ ৩০ কোটি ডলারের ওই চুক্তির অধীনে টেসলাকে লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি জাতীয় ব্যাটারি সরবরাহ করবে এলজি। আমদানি শুল্ক নিয়ে জটিলতার মধ্যে চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে মার্কিন এই গাড়ি নির্মাতা কোরিয়ার এলজির দিকে ঝুঁকছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ বিষয়ে এক সূত্র ব্লুমবার্গকে বলেন, “এই ব্যাটারির উৎপাদন হবে এলজি এনার্জি সলিউশনের যুক্তরাষ্ট্রভিত্তিক কারখানায়, তবে তা টেসলার গাড়িতে ব্যবহারের জন্য নয়। এগুলো ব্যবহৃত হবে এনার্জি স্টোরেজ সিস্টেমে।”