April 15, 2026, 5:54 pm

নোয়াখালীর চর ভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার,বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য

রেহমান শরিফ,

নোয়াখালীর চর জব্বর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর, যিনি চরভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

জানা যায়, জাহাঙ্গীরের ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন এবং অপর ভাই নাজিম উদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থেকে বর্তমানে ঢাকার পল্টনে একটি “ট্রাভেল এজেন্সি”র ব্যাবসা করছেন। অভিযোগ রয়েছে নাজিম উদ্দীন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে দেশে সহিংসতা ছড়ানোর উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করছেন।

সেই অর্থের একটি অংশ নাজিম উদ্দিন তার ভাই জাহাঙ্গীরের হাতে তুলে দেন—আসন্ন ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় লোক আনার জন্য। চরভাটা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোক আনার দায়িত্বও দেওয়া হয়েছিল জাহাঙ্গীরকে।এরা সব ভাই নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর সহযোগী।

গোপন তথ্যের ভিত্তিতে চর জব্বর থানা পুলিশের চৌকস কর্মকর্তারা অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে,বর্তমানে মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা