June 19, 2026, 8:10 am

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, যুুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলটির নেতারা এসময় বক্তব্য দেন। এসময় বক্তারা আগামী নির্বাচনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা