April 15, 2026, 9:09 pm

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে আসায় ক্ষোভ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

আনোয়ার হোসেন,চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক। আজ রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষেছবি: প্রথম আলো
ব্যাপক সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পাশের জোবরা-ফতেপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে সমন্বিত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রসংগঠন, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন, দোষী ব্যক্তিদের গ্রেপ্তার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। যথাসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়া পায়নি বলে অভিযোগ করে। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা