June 13, 2026, 10:11 am

ঠাকুরগাঁওয়ে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২ যুবকের কারাদণ্ড।

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরডাঙ্গী বাজার ও গাজিরহাট বাজারের পৃথক দুটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার সন্ধ্যারই সরকার পাড়া গ্রামের মৃত সইদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (৩১) ও মুনিষগাঁও গ্রামের কলিমউদ্দিনের ছেলে আরমান আলী (২৪)।

স্থানীয় সূত্র জানায়, ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনলাইন জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এ সাজা প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মাজলুবিন রহমান বলেন, ‘ক্যাসিনোসহ সব ধরনের জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, দণ্ডিত দুজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা