ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই সোমবার (১৯ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনী স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সংস্কার ছাড়া পুরনো ধারার নির্বাচন দেশের মাটিতে হতে দেয়া হবে না।
তিনি বলেন, “দেশ অন্যায়, খুন-খারাবী ও বৈষম্যে দগ্ধ। ছাত্র-জনতা রক্ত দিয়ে রাজপথে নেমে দেশকে উদ্ধার করেছে। সংস্কার দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
পীর সাহেব চরমোনাই উল্লেখ করেন, বিগত ৫৪ বছরের নির্বাচন ব্যবস্থা দেশে কালোটাকার দৌরাত্ম্য, মাস্তানি ও সন্ত্রাস ছড়িয়েছে। বিশ্বের বহু দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি শান্তি ও স্থিতিশীলতা এনেছে। বাংলাদেশেও পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি।
তিনি সতর্ক করে বলেন, “নির্বাচনের পরে কেউ জুলাই সনদের আইনী স্বীকৃতি দেবে—এটা আশার গুড়ে বালি। দেশের আইন-শৃঙ্খলা ও কাঙ্খিত সংস্কার নিশ্চিত করতে নির্বাচনের আগেই পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশে বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে পিআর পদ্ধতি অপরিহার্য।
ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, “আমরা নির্বাচন চাই, তবে আগের রাতে ভোট হয়ে গেলে কালোবাজারীরা জয়লাভ করবে, আমরা তা মেনে নেব না।”
মহানগর দক্ষিণের সভাপতি ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম বলেন, “আগের ধারার নির্বাচন করলে চাঁদাবাজি-মাস্তানী ফিরে আসবে। জুলাইয়ের জনতা এখনো জেগে আছে।”
দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ,