June 17, 2026, 10:55 am

দিনাজপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এইচ এম মোরসালিন ইসলাম, দিনাজপুর থেকে

দিনাজপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।
পরিবারের শোকাহত সদস্যদের ভাষ্য, প্রতিদিনের মতো নাজমুল বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। হঠাৎ দুর্ঘটনার খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমুল তার মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান লিখন বলেন, “খবর পাওয়ার পর আমরা লাশ উদ্ধার করেছি। কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা