June 17, 2026, 11:40 am

লালমনিরহাটের কালীগঞ্জের রিফাত মাদকসহ গ্রেফতার

মো. মামুন মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। এসময় একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌজা শাখাতী এলাকার বাসিন্দা রিফাত মিয়া (১৯), পিতা-আব্দুল আজিজ, মাতা-খাদিজা বেগমকে গ্রেফতার করে র‍্যাব-১৩।

র‍্যাব-১৩ জানিয়েছে, মাদক চক্রের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা