June 17, 2026, 10:17 am

দিনাজপুর-১ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এ্যাডভোকেট চান মিয়া

এইচ এম মোরসালিন ইসলাম, দিনাজপুর থেকে

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষণার পর থেকেই দলটির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চান মিয়া। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত মাঠে অবস্থান করে জনগণের সঙ্গে যোগাযোগ করছেন, দোয়া প্রার্থনা করছেন এবং বিশেষ করে গরিব, দুঃখী ও প্রান্তিক মানুষের খোঁজখবর নিচ্ছেন।

অ্যাডভোকেট চান মিয়া স্থানীয় বাজার, হাট-বাজার, মসজিদ ও গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চাইছেন। তার নির্বাচনী প্রতিশ্রুতিতে উঠে আসছে— শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠন। তিনি দাবি করছেন, ইসলামি মূল্যবোধের আলোকে জনগণের অধিকার রক্ষাই হবে তার মূল লক্ষ্য।

নেতা-কর্মীরা বলছেন, চান মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, দাতব্য ও আইন-সেবা কার্যক্রমের মাধ্যমে সবার কাছে একজন সৎ ও নিবেদিতপ্রাণ মান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা