ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তা এলাকায় বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভের ধ্বংসাবশেষ স্থলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর স্মরণে ‘সাঈদী মঞ্চ’ স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে উপজেলা ও পৌর শিবিরের উদ্যোগে সাঈদীর তাফসীর, বক্তৃতা ও জীবনী মাইকে প্রচার করা হয়। পাশাপাশি তার বিভিন্ন উক্তি সম্বলিত প্লেকার্ড দিয়ে সাজানো হয় স্থানটি।
২০২৪ সালের ৫ আগস্ট, রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্র-জনতার একটি অংশ বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করে। প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে এই স্থানে অনুষ্ঠান হলেও, চলতি বছর সেখানে ভিন্নধর্মী আয়োজন দেখা যায়।