June 17, 2026, 11:59 am

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা

সজিবুল ইসলাম পাভেল জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদ(৬৫) কে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কলিংঙ্গা গ্রামের কালাইগাড়ি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তিনি নুর মোহাম্মদের গভীর নলকূপটির লাইনম্যান ছিলেন।

নিহত আবু সাইদ উপজেলার বেলগাড়ী গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং রাতে পাহারায় থাকতেন। বৃহস্পতিবার রাতেও নিয়মমতো দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা তার হাতপা বেঁধে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেছে।
ভোরে তার জামাই মো. গাফফার কাজের জন্য তাকে বারবার ফোন করেও না পেলে গভীর নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন।

কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে এলাকাবাসী ধারণা করছেন, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা