June 17, 2026, 11:53 am

মৌলভীবাজারের কুলাউড়ায় একাধিক মামলার আসামি ইউপি সদস্য রুবাব গ্রেফতার

তানজিম আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি।

মৌলভীবাজারের কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসনাত রুবাব (৪০) কে একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।সে কুলাউড়া সদর ইউনিয়নের করের গ্রামের কবির চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং আরও কয়েকটি মামলার আসামি হওয়ায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুকের নির্দেশে তাকে আটক করা হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক ফরহাদ মাতব্বরের নেতৃত্বে এএসআই আব্দুর রহিম, এএসআই আব্দুল খালেক ও এএসআই তোফায়েল আহমেদসহ পুলিশের একটি দল জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে রুবাবকে আটক করে।
কুলাউড়া অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে রুবাবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার মামলা ছাড়াও আরও একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা