June 17, 2026, 1:18 pm

র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে ইবি প্রশাসন:  শাস্তির হুশিয়ারি

মাওয়াজুর রহমান, ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে র‍্যাগিং মুক্ত রাখতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১১ আগস্ট) এন্টি র‍্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এসময় র‍্যাগিং এ শিকার হওয়া শিক্ষার্থীদের নিম্নোক্ত নাম্বারে (০১৭৮০-৪৭৫১৩১) যোগাযোগ করতে বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “দৃঢ়তার সাথে সকলকে অবগত করা যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা ও শান্তি-শৃংখলা নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুসরণের অনুরোধ করা হচ্ছে। সর্বাবস্থায় র‍্যাগিং পরিহারের জন্য বলা হয়েছে। র‍্যাগিং এ কোনো শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়  প্রশাসন নিন্মলিখিত  পদক্ষেপ গ্রহন করবে- বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম হতে সাময়িক/স্থায়ী বহিষ্কার, আবাসিক হল হতে সাময়িক/স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে/ প্রয়োজনে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোর্পদ করবে।

র‍্যাগিং ভিজিলেভিজিলেন্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন,  আমরা র‍্যাগিং নিয়ে কাজ শুরু  করেছি। এছাড়া বিভাগ গুলোতে কাউন্সিলর নিয়োগ, হল ও বিভাগে সচেতনতামূলক আলোচনা সভা এবং পোস্টর লাগনো হবে। কোন র‍্যাগিংয়ের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেব।
মাওয়াজুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
তারিখঃ ১২-৮-২৫
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা