June 17, 2026, 12:26 pm

হোমনা আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা শুভ উদ্বোধন!

স্টাফ রিপোর্টার মো:মনিরুজ্জামান

কুমিল্লার জেলার হোমনা উপজেলার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে
সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায়, ১০ই আগষ্ট বিকাল ৩টায় আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক হোমনা উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ জহিরুল হক জহর।

আজকের খেলায় দশম শ্রেণি বনাম অষ্টম শ্রেণির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ দাদন মিয়া রেফারির দায়িত্ব পালন করেন এবং ধারাভাষ্য প্রদান করেন মোরশেদা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ উৎসব মুখর ধর্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা