June 17, 2026, 12:31 pm

মুন্সিগঞ্জে উপজেলায় নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ

আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১০ আগস্ট) সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।নতুনভাবে অন্তর্ভুক্ত ও হালনাগাদকৃত প্রায় ১৫ হাজার ভোটারের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
খসড়া ভোটার তালিকা পৌরসভা ও সব ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ভোটাররা তালিকা দেখে তাদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করতে পারবেন। কোনো ধরনের ভুল বা ত্রুটি থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে উপজেলা নির্বাচন অফিসে নির্ধারিত ১৪ নম্বর ফরম পূরণ করে বিনামূল্যে সংশোধনের আবেদন করা যাবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. রাফিদ মোস্তফা বলেন, ‘গত এক-দেড় বছর ধরে নতুনভাবে ভোটার হয়েছে বা হালনাগাদে প্রায় ১৫ হাজার মানুষ এখানে ভোটার হয়েছে।  আমরা তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছি। তালিকায় কোনো ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে ১৪ নম্বর ফরমে আবেদন করলে বিনামূল্যে তা সংশোধন করা হবে। ২১ আগস্টের পর আবেদন গ্রহণ করা হবে না এবং ২৪ আগস্ট সিদ্ধান্ত দেওয়া হবে। বিষয়টি প্রচারের জন্য সবার সহযোগিতা চাই।
আবেদন গ্রহণের শেষ সময়সীমা ২১ আগস্ট। এর পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে সংশোধিত তালিকার সিদ্ধান্ত জানানো হবে আগামী ২৪ আগস্ট ২০২৫ তারিখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা