June 17, 2026, 12:25 pm

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার ১

আক্কাস আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ পলাশ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশের যৌথ দল।
শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক যুবক উপজেলার ইমামপুর ইউনিয়নের ১৬ আনি গ্রামের বাসিন্দা।
অভিযানে পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানায়, আটক পলাশ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন—
“গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় পলাশ নামে এক যুবককে অস্ত্রসহ আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আমরা এলাকায় অপরাধ দমনে সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা