June 17, 2026, 12:33 pm

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ

আজহারুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস জয়দেবপুর জংশনে প্রবেশের সময় পয়েন্টের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান, ইঞ্জিনসহ দুই থেকে তিনটি কোচ লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনার ফলে জংশন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পাশাপাশি শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা