April 15, 2026, 7:32 pm

তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ

জাবেদ তালুকদার, ঢাকা

৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থনীতি
তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ
dhaka-post
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ আগস্ট ২০২৫, ১৫:৩৮
তারুণ্যের উৎসবে ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ
৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এ উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত শোভাযাত্রাকে সফল করতে ব্যাংক কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে শোভাযাত্রায় নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ উপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে। কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি দপ্তর ও সংস্থাগুলোর অংশগ্রহণে রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকাজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে প্রতিটি ব্যাংকের নিজস্ব ব্যানারসহ অংশগ্রহণ একান্ত কাম্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা