April 15, 2026, 10:42 pm

লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

মো. মামুন মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় মো: হাসিবুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে।

মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও ভুয়া পদবী ব্যবহারের অপরাধে এ দণ্ড দেওয়া হয়। জানা গেছে, সমাজ বিজ্ঞানে ডিগ্রীধারী এ ব্যক্তি ২০২০ সাল থেকে এলাকায় চিকিৎসক সেজে প্রেসক্রিপশন দেওয়া ছাড়াও এন্টিবায়োটিক ও আইভি স্যালাইন প্রয়োগ করতেন। স্থানীয়ভাবে তিনি ‘স্যালাইন ডাক্তার’ নামেই পরিচিত ছিলেন। তার চিকিৎসার নামে বহু রোগীর ক্ষতির অভিযোগ পাওয়া যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. জাকিয়া সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা