June 17, 2026, 10:56 am

লালমনিরহাটের কালীগঞ্জে মোবাইল কোর্টে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

মো: মামুন মিয়া,লালমনিরহাট থেকে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন ৩নং তুষভান্ডার ইউনিয়নের বগুড়াপাড়া ও হাঁসডোবা বিলে আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোছাঃ জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, লালমনিরহাট। উপস্থিত ছিলেন জনাব তুষার কান্তি রায়, উপজেলা কৃষি অফিসার, জনাব মোঃ শাহ নেওয়াজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, এবং জনাব মোঃ সাইয়েদুল মোফাচ্ছানীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট।

এ সময় এলাকাবাসীসহ অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে জব্দ করা জালগুলো তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাকিয়া সুলতানা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা