June 17, 2026, 12:38 pm

লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মামুন মিয়া,কালিগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি

দেশের সমৃদ্ধি মাছের উৎপাদন বৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জাকিয়া সুলতানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। মাছের উৎপাদন বৃদ্ধি পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের নানামুখী পদক্ষেপে এ খাতে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে।

পরে উপজেলার সফল ও কৃতী মৎস্য চাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা