June 17, 2026, 11:46 am

ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ

জালাল উদ্দীন রুমি,ব্রাক্ষণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যান থেকে দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বিজিবি।

রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয়। বিজিবির (২৫ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এসময় চান্দুরা এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কার্টন দ্বারা আচ্ছাদিত অবস্থায় ভারতীয় উন্নত মানের ৪৪৯টি লেহেঙ্গা ও ১৪৭টি শাড়ি জব্দ করতে সক্ষম হয়।তিনি আরও বলেন, জব্দ মালামালের সিজার মূল্য দুই কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা