June 17, 2026, 11:45 am

জয়পুরহাটের কালাইয়ে কানমনা-হারাবতি খাল পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসন

সজিবুল ইসলাম পাভেল জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে কানমনা-হারাবতি খাল রক্ষা ও পরিষ্কার রাখতে এবং খালের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ শিকারের কারনে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি হওয়ায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে কালাই উপজেলা প্রশাসন।

শনিবার(১৬ আগস্ট) সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ৭.১৩ কিলোমিটার এই খালের বিভিন্ন জায়গায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেকার রহমান, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, কালাই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, ইউনিয়ন পরিষদের কাউন্সিলর, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানা, বিডিক্লিনের জেলা সমন্বয়কারী রাকিবুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের বিডিক্লিনের ১৫ জন সেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, বাঁধ দিয়ে মাছ শিকারের কারনে এবং নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরার কারনে জমি ও খালে পানি প্রবাহ থমকে দাঁড়ায়; আর এ কারনেই কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। খাল গুলো পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।
নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা