গাজীপুরের শ্রীপুরে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৫ আগস্ট জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ -স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
তাছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির নেতা কর্মীসহ মসজিদের মুসুল্লীগন।
সবাই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।