June 17, 2026, 2:41 pm

মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

এস,কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা‌।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হামিদুর রহমান, সহকারী পরিচালক এস এম উবায়দুল বাশার, পুলিশ পরিদর্শক বজলুর রশিদ, আমিনুল ইসলামসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও যুব প্রতিনিধিরা।

র‌্যালির পূর্বে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। পরে সদর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা