June 17, 2026, 2:26 pm

কুমিল্লা হোমনায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন।

স্টাফ রিপোর্টার মো:মনিরুজ্জামান

কুমিল্লা জেলাধীন হোমনা উপজেলার হল রোমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
এতে প্রথমে উপজেলা সদরের বিভিন্ন সড়কে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভা, শপথ পাঠ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার আট জন যুব ও যুব মহিলাকে ৭ লাখ দশ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
দেশের বেকারত্ব দূরীকরণে সরকারিভাবে এই ঋনবেশ সহায়ক হবে বলে দাবি করছেন ঋণ গ্রহীতারা এবং সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে দেশের এই ক্লান্তি লগ্নে তারা এই ঋণ পেয়ে বেশ খুশি।
এসময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা