June 17, 2026, 1:58 pm

দিনাজপুর-৪ আসনে ইসলামী বড় দুই দলের প্রার্থী চূড়ান্ত

এইচ এম মোরসালিন ইসলাম, দিনাজপুর থেকে

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে ইসলামী ঘরানার বড় দুই দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হয়েছেন আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন নদভী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন আলহাজ্ব আবতাব উদ্দিন মোল্লা।

ইতোমধ্যে রাজনৈতিক মাঠে দুই দলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। সরজমিনে জানা গেছে, তারা নিজ নিজ দলীয় ব্যানারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নেতাকর্মীদের আশা— এবারের নির্বাচনে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন নদভী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর (উত্তর) জেলা শাখার সহ-সভাপতি ও চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে, জামায়াতের প্রার্থী আলহাজ্ব আবতাব উদ্দিন মোল্লা দিনাজপুর জেলা শাখার সাবেক আমীর এবং চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে দিনাজপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে এখনও অন্য কোনো রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেনি। তবে রাজনৈতিক অঙ্গনে বিএনপিও সক্রিয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা