June 17, 2026, 1:48 pm

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন।

জাকিয়া সুলতানা ধর্মপাশা প্রতিনিধি,সুনামগঞ্জ

ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি।
কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে ৯ আগস্ট শনিবার দুপুর ১২ ঘটিকার সময় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে সন্ত্রাসীদের ছুরির আঘাতে ও কুপিয়ে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মধ্যনগন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিছবাহ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তালুকদারের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, প্রেসক্লাবের উপদেষ্টা রমাপদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের মাওলানা কামান,জমিয়তের মাওলানা ফয়সাল আহমদ জিহাদি, প্রেসক্লাবের সহ সভাপতি সুরঞ্জন তালুকদার, প্রচার প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মুসাব্বির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা