June 17, 2026, 1:57 pm

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় মানববন্ধন

এইচ এম মোরসালিন ইসলাম, দিনাজপুর থেকে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আজিজার রহমান এবং সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকা-এর প্রতিনিধি এস এম রকি।

এসময় বক্তব্য রাখেন—দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি নুরনবী ইসলাম, দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি সাজু সরকার, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবর-এর প্রতিনিধি তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজ-এর প্রতিনিধি ফারুক আহমেদ, আজকের দর্পণ-এর প্রতিনিধি লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি সুজন শেখ, দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি বুলবুল ইসলাম এবং আলোকিত সকাল-এর প্রতিনিধি আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—অন্যথায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন সাংবাদিকরা। বক্তারা আরও বলেন, “কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নন। আমরা কাজের জন্য নিরাপদ পরিবেশ চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা