জেমি ওভারটনের অফ স্টাম্পের বাইরের বল চমৎকার কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠালেন শুবমান গিল। ইংল্যান্ড সফরে দারুণ পথচলায় আরেকটি রেকর্ড নিজের করে নিলেন ভারত অধিনায়ক।
ভারতের অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন গিলের। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি সুনিল গাভাস্কারের প্রায় পাঁচ দশক পুরোনো রেকর্ড।
১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করে রেকর্ডটি গড়েছিলেন সেই সময়ের অধিনায়ক গাভাস্কার। তাকে পেছনে ফেলতে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে গিলের প্রয়োজন ছিল কেবল ১১ রান। প্রথম সেশনে ওভারটনকে চার মেরে নতুন উচ্চতায় উঠে যান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান।