April 15, 2026, 7:26 pm

নূর উদ্দিন নাহিদের ইনকিলাব জিন্দাবাদ স্ট্যাটাসে সামাজিক মাধ্যমে তোলপাড়

স্টাফ রিপোর্টার লক্ষীপুর।

বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদ-এর লক্ষীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব নূর উদ্দিন নাহিদ তার ভেরিফায়েড Facebook অ্যাকাউন্টে দেওয়া একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি তিনি তার অ্যাকাউন্টে লেখেন, “ইনকিলাব জিন্দাবাদ।” মাত্র দুটি শব্দের এই স্ট্যাটাস প্রকাশের পর তা বিভিন্ন ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে পড়ে এবং পোস্টটিতে নানা মন্তব্য দেখা যায়।
স্ট্যাটাসটি নিয়ে সমর্থক ও সমালোচক—উভয় পক্ষের প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ এটিকে সাধারণ রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছেন, আবার কেউ এর প্রেক্ষাপট জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নূর উদ্দিন নাহিদ বলেন, “এটি একটি আদর্শিক স্লোগান। এর বাইরে বিশেষ কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্য ছিল না।”
সাধারণ মানুষ তার স্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়ে সাহসী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে বাহবা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা