জুলাই গণঅভ্যূত্থান উদযাপনে তারুন্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত এ চ্যাম্পিয়নশীপে ৮ টি অঞ্চলে অংশ নিচ্ছে দেশের ৬৪ টি জেলা। এরআগে জাতীয় চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, পুলিশ সুপার শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীম, বাফুফের সদস্য সাঈদ হাসান কানন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সবসময় বলেছি, সকল ক্রীড়ার বিকেন্দ্রীকরণ করতে চাই। আমরা দেখেছি ঢাকার মধ্যে ফুটবল, ক্রিকেটসহ সকল খেলাধুলা সীমাবদ্ধ। এর বাইরে বড় কোন টুর্ণামেন্ট থাকে না। ফলে আমাদের প্রান্তিক খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে ওঠে আসার সুযোগ হয় না। দিনে দিনে আরও কমে গেছে। সেই জায়গা থেকে আপনা জানেন যে আমরা সারা দেশে ৫ টি মিনি বিসিবি গঠন করেছি। ক্রিকেটের বিকেন্দ্রীকরনের একই সঙ্গে ফুটবলের বিকেন্দ্রীকরণের জন্য বাফুফে কাজ করছে।#
মুন্সীগঞ্জ