গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে কুমিল্লার জেলার হোমনায় মানববন্ধন করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আজ শনিবার ১১ টার দিকে হোমনা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় হোমনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের হোমনা প্রতিনিধি আব্দুল হক সরকারের সভাপতিত্বে দৈনিক গণকন্ঠ হোমনা প্রতিনিধি মোঃ আইয়ুব আলী,হোমনার কন্ঠের প্রতিষ্ঠাতা আবদুল সালাম ভূইয়া, আমার বার্তা'র হোমনা প্রতিনিধি মোরশিদ আলম,দৈনিক এশিয়া বানী মুকবল হোসেন,দৈনিক প্রতিদিনের কাগজ আতিকুর রহমান ভূঁইয়া, দৈনিক দেশ রুপান্তরের কবি দেলোয়ার, সাফা নিউজ.অনলাইন মিডিয়ার চেয়ারম্যান মনিরুজ্জামান ,দৈনিক ডাক প্রতিদিন আবুল কালাম আজাদ,দৈনিক ঐশী বানী রাজিব চৌধুরী, দৈনিক সংবাদ সারাবেলা তপন মিয়া সরকার,দৈনিক প্রথম বাংলা তারিকুল ইসলাম,মো. গিয়াস উদ্দিন, রাসেল আহমেদ, জয়নাল আবেদীন,সরকার মুকুল মাহমুদ, সফিকুল ইসলাম, জুয়েল, রফিকুল ইসলাম আসাদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন ।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন একজন সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান ।
প্রকাশ,৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা গাজীপুর চান্দনা চৌরাস্তা মসজিদ সংলগ্ন এলাকায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।