নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ক্যারোলিনে মুখ, মস্তিষ্ক এবং তার ঠোঁট যেভাবে নড়ে যেন মনে হয় তিনি একজন মেশিনগান।সংবাদমাধ্যম নিউজ ম্যাক্সকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এমন অদ্ভুদ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “ক্যালোলিন একজন তারকায় পরিণত হয়েছেন। এটি হলো সেই মুখ, সেই মস্তিষ্ক, সেই ঠোঁট, এগুলো যেভাবে নড়ে… এগুলো এমনভাবে নড়ে যেন তিনি একজন মেশিনগান।”
ট্রাম্প আরও বলেন, “তিনি একজন তারকা। তিনি অসাধারণ মানুষ। আমার মতে তার চেয়ে ভালো প্রেস সচিব আর কেউ ছিল না। তিনি অসাধারণ।”