ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওতে ইভাতার ডেভিড নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।
এছাড়া যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন এ জিম্মি।
শনিবার (২ আগস্ট) হামাসের প্রকাশিত ভিডিওটির শেষে তাকে একটি খবর খুঁড়তে দেখা যায়। ওই সময় তিনি বলতে থাকেন, তিনি গাজার যে সুড়ঙ্গের ভেতর আছেন সেখানেই কবর খুঁড়ছেন। উদ্ধার না করা হলে এ কবরের ভেতরই শেষ ঠিকানা হবে বলে উল্লেখ করেন তিনি।